দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া দোয়া:

দূর্ঘটনা থেকে রক্ষা পাওয়া দোয়া

হযরত তলক (রঃ) বলেন, এক ব্যক্তি হযরত আবু দারদা (রাঃ) এর খেদমতে উপস্থিত হয়ে আরয করল যে, হযরত! আপনার ঘর জ্বলে গেছে। তখন তিনি উত্তরে বললেন না, জ্বলেনি। তারপর দ্বিতীয় আরেক ব্যক্তি এসেও বললো, হযরত! আপনার ঘর জ্বলে গেছে। তখনও তিনি উত্তরে বললেন না, জ্বলেনি। তারপর তৃতীয় একজন এসেও বললো হযরত! আপনার ঘর জ্বলে গেছে। এবারও তিনি উত্তরে বললেন না, জ্বলেনি। অতঃপর চতুর্থ এক ব্যক্তি এসে খবর বললো যে, হযরত! আগুন অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছিল এবং তীব্র গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু, যখন আপনার বাড়ি পর্যন্ত আগুন পৌঁছলো, তখন রহস্যজনকভাবে হঠাৎ করে আগুন নিভে গেল।

তখন হযরত আবু দারদা (রাঃ) বললেন আমার জানা ছিল যে, আল্লাহ তা’য়ালা কখনো এরূপ করবেন না (যে, আমার ঘর জ্বলে যাবে)। কেননা, নবী করীম (স.) বলে গিয়েছেন যে, যে ব্যক্তি ফজরের সময় নিম্নের দোয়াটি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার উপর কোন বিপদাপদ আসবে না। তেমনিভাবে মাগরিবের সময় দোয়াটি পাঠ করবে আল্লাহ্ সকাল পর্যন্ত তার উপর কোনো বিপদাপদ পতিত করবেন না। আমি প্রতিদিন দোয়াটি পাঠ করি। সেজন্য আমার দৃঢ় বিশ্বাস ছিল যে, আমার ঘর জ্বলতে পারে না। দোয়াটি হলোঃ (বায়হাকী ফিদদালায়েলে নবুয়া ৭/১২১, তাবরানী ৩৪৩)

اَللّٰهُمَّ اَ نْتَ رَبِّیْ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ عَلَيْكَ تَوَكَّـلْتُ وَاَنْتَ رَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ . مَا شَآءَ اللهُ كَانَ وَمَا لَمْ يَشَاْ لَمْ يَكُنْ وَّلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِیِّ الْعَظِيْمِ . اَعْلَمُ اَنَّ اللهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِيْرٌوَاَنَّ اللهَ قَدْ اَحَا طَ بِكُلِّ شَیْءٍ عِلْمًا. اَللّٰهُمَّ  اِ نِّیْۤ  اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِیْ وَمِنْ شَرِّ كُلِّ دَابَّةٍ اَنْتَ اٰخِذٌۢ بِنَاصِيَتِهَاۤ ، اِنَّ رَبِّیْ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِيْمٍ . 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ