সূরা কাহফ এর ফযীলত
নবী করীম (স.) ফরমান : যে ব্যক্তি জুম‘আর দিন সূরা কাহফ পাঠ করবে তার ঈমানের নূর পরবর্তী জুম‘আ পর্যন্ত চমকাতে থাকবে। আর যে, প্রথম ১০টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফেৎনা থেকে নিরাপদ রাখা হবে এবং এ দিনে সূরা কাহফ পাঠ করলে পরবর্তী জুম‘আ পর্যন্ত ৭০ হাজার ফিরিশতা তার গুনাহ মাফের জন্য দোআ করতে থাকে। (মুসলিম—১/২৭১)
সূরা ইয়াসীন এর ফযীলত
১. নবী করীম (স.) ফরমান: যে ব্যক্তি দিনের প্রথমভাগে সূরা ইয়াসীন পাঠ করবে আল্লাহপাক তাকে পূর্ণাঙ্গ কুরআন পাঠ করার সওয়াব দান করবেন।
২. একবার পাঠ করলে আল্লাহ তা‘আলা তাকে ১০ খতম কুরআন পাঠের সওয়াব দিবেন। (তিরমিযী—২/১১৬)
৩. পাঠকারীর পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন।
৪. মৃত ব্যক্তির জন্য পড়লে কবরের আযাব বন্ধ করে দিবেন।
৫. মৃত্যু আসন্ন ব্যক্তির নিকট পড়লে মৃত্য যন্ত্রণা দূর হবে এবং অতি আছানের সাথে মৃত হবে।
৬. প্রসব বেদনার সময় পড়লে সহজে সন্তান ভূমিষ্ট হবে।
৭. যে কোন নেক মাকসাদে পড়লে আল্লাহপাক তা পূরণ করেন।
৮. শয়নকালে পড়লে সকাল বেলা নিষ্পাপ অবস্থায় ঘুম হতে উঠবে।
৯. দৈনিক পাঠ করলে কিয়ামতের দিন পাঠকারীর জন্য সুপারিশ করবে।
১০. জুম‘আর দিন পাঠ পূর্বক দু‘আ করলে দু‘আ কবুল হয়।
১১. খাদ্যের স্বল্পতার সময় পড়লে খাদ্যে বরকত হয়। (মারেফুর কুরআন—১১২৬)
১২. একে কুরআন পাকের দিলও বলা হয়। (তিরমিযী—২/১১৬)
১৩. আসমান—যমীন সৃষ্টির ১ হাজার বছর পূর্বে আল্লাহ পাক সূরা ত্বহা ও ইয়াসীন পাঠ করে ছিলেন, ফিরিশতারা শুনে বলেছিলেন যে, ধন্য ঐ জাতী যাদের উপর ইয়াসীন নাযিল হবে। (মিশকাত)
সূরা আর রহমান এর ফযীলত
১. এ সূরা পবিত্র কুরআনের শোভা। (বাইহাকী শরীফ)
২. এ সূরা পাঠকারী জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে।
৩. নিয়মিত সূরা আর রহমান পাঠ করলে কিয়ামতের দিন চন্দ্রের ন্যায় চেহারা উজ্জ্বল হবে।
৪. ১১ বার পড়লে যে কোন নেক আশা পূর্ণ হয় ও দু‘আ কবুল হবে।
৫. হাকীম বা বিচারকের সামনে ‘ফাবিআয়্যি আলা ইরব্বি কুমা তুকায্যিবান’ ৭ বার পাঠ করলে ন্যায় বিচার পাওয়া যায়।
৬. সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে ‘ফাবিআয়্যি আলা ইরব্বি কুমা তুকায্যিবান’ ৪ দিন পাঠ করলে অবাধ্যকে বাধ্য করা যায়। (বহু পরীক্ষিত)
সূরা ওয়াকি‘আ এর ফযীলত
১. নবী করীম (স.) ফরমান, প্রত্যহ রাতে ওয়াকি‘আহ পাঠ করলে জীবনে কখনো অভাব অনটন হবে না। (মেশকাত—১৮৯)
২. জুম‘আর দিন হতে ৭ দিন প্রত্যহ বাদ মাগরিব ১ বার ও পরবর্তী জুম‘আর রাতে মাগরিবের পর ২৫ বার দুরূদ সহ
পাঠ করলে তার অভাবই থাকবে না।
৩. ওয়াকি‘আহ ও আর রহমান পাঠকারী জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে।
৪. এটা সম্পদশালী হওয়ার সূরা। (কানজুল উম্মাল)

.jpg)
.jpg)

0 মন্তব্যসমূহ